মুন্সিগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুন্সিগঞ্জবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুন্সিগঞ্জ শহর বিএনপির সাবেক সদস্য সচিব এডভোকেট মাহবুব আলম স্বপন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদের মূল চেতনা আত্মত্যাগের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক মানবতা ও সৌহার্দ্য।”
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহনশীলতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এডভোকেট মাহবুব আলম স্বপন দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”