সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন

 

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিম্ন আয়ের মানুষের মাঝে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণ করা হয়েছে।
রোববার ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার কোলা ইউনিয়নে ২৮৫ জন কার্ডধারীদের মাঝে ডিলার ওমর টেড্রার্সের স্বত্বাধিকারী মাকসুদা মিন্টু রিতা এ টিসিবি পণ্য বিতরণ করেন।
৪৮০ টাকায় এসব পণ্যের মধ্যে রয়েছে- ২ লিটার সয়াবিন তেল,১ কেজি মশুরের ডাল এবং ৫ কেজি চাল। বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি’র এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেকটা খুশি নিম্ন আয়ের মানুষ।
এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাব্বির আহম্মেদ।

কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম মিন্টু বলেন, টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।
এ-সময় ইউনিয়ন পরিষদের সকল নারী-পুরুষ সদস্য উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!