মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ রঘু দাস (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানাধীন শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্র।
গতকাল শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) রাত ১০:৩০ টার দিকে শেখরনগর ইউনিয়নের কালী মন্দিরের পেছনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলাজুড়ে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে রঘু দাসকে তল্লাশি করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রঘু দাস শেখরনগর গ্রামের হাফন দাসের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, এ বিষয়ে সিরাজদিখান থানায় একটি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।