সংবাদ শিরোনাম :
৫০ পিস ইয়াবাসহ সিরাজদিখানে রঘু দাস নামে ১ জন গ্রেপ্তার দ্বি-বার্ষিক সম্মেলনে ইসলামী আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা কমিটিতে নতুন নেতৃত্ব পৌরসভার উদাসীনতায় নিজেদের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম যুব সমাজের মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় আহত ২ মুন্সীগঞ্জ জেলা জামায়াতের যুব বিভাগের র‍্যালী অনুষ্ঠিত সিরাজদিখানে রাজনৈতিক নেতার অফিসে আগুন: মূল অভিযুক্ত গ্রেপ্তার গোয়ালীমান্দ্রায় ৬০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার শ্রীনগরে ৮২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হাসিনার জ্বালানি নীতির কারণেই বিদ্যুৎ ভোগান্তি: ইশরাক হোসেন
হাসিনার জ্বালানি নীতির কারণেই বিদ্যুৎ ভোগান্তি: ইশরাক হোসেন

হাসিনার জ্বালানি নীতির কারণেই বিদ্যুৎ ভোগান্তি: ইশরাক হোসেন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার স্যার জগদীশ জে.সি. বোস ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ এবং বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, জ্বালানি খাতকে ফ্যাসিবাদমুক্ত এবং সিন্ডিকেটের নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে বর্তমান সরকার দক্ষতার সঙ্গে সঠিক নীতিমালা প্রণয়ন করেছে। আগামী সংসদে এসব নীতিমালা উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। অথচ বর্তমানে আন্দোলনের নামে যারা নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টি করছেন, তাদের কেউ কেউ এখন জ্বালানি ইস্যু নিয়েও আন্দোলন করতে চাইছেন।

বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে ইশরাক হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনাও ঘটেছে।

তিনি বলেন, অতীতে যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাদের কেউ কেউ এখন নিজেদের আন্দোলনের অংশ হিসেবে দাবি করছেন—এমন বক্তব্য হাস্যকর।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!