সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
হারুন মাষ্টার হত্যাকাণ্ডের ঘটনায় আরো একজন আটক

হারুন মাষ্টার হত্যাকাণ্ডের ঘটনায় আরো একজন আটক

 

মশিউর রহমান স্টাফরিপোর্টার.
ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও স্কুল শিক্ষক হারুনুর রশিদ (হারুন মাষ্টার) হত্যার ঘটনায় মহসিন নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে পানকুন্ড এলাকা হতে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানায়, হারুন মাষ্টার হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে মহসিনকে আটক করে পুলিশ। সোমবার রাতে তাঁকে আটক করলেও দোহার থানা পুলিশ হারুন হত্যার মূল রহস্য বের করার স্বার্থে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার দেখায়। মহসিনকে আটকের বিষয়ে সংবাদকর্মীদের তথ্য দেয়ার বিষয়ে গোপনীয়তা রক্ষা করে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, হারুন হত্যা মামলায় তাকে সন্দেজনক গ্রেপ্তার করা হলেও প্রাথমিকভাবে তার কাছে থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আদালত তাকে রিমান্ড দিলে জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়ে বিশেষ কিছু পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ ওরফে হারুন মাষ্টারকে গত ২ জুলাই সকাল ৬টার দিকে নদীর পাড়ে হেঁটে যাওয়ার সময় গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি (দোমাশিস) মানববন্ধন করে প্রকৃত খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবি জানান।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!