সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
হাকিমপুর পৌরসভায় ঈদ উপহারের চাল পেলো ৩০৮১ পরিবার

হাকিমপুর পৌরসভায় ঈদ উপহারের চাল পেলো ৩০৮১ পরিবার

কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধিঃ

ঈদুল আজহা উপলক্ষ দিনাজপুরের হাকিমপুর পৌরসভায় বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশষ্য (চাল) ৩ হাজার ৮১ পরিবারের দরিদ্র,অসহায় ও দুস্থূের মাঝে (ভিজিএফ) এর ১০ কেজি চাল জন প্রতি বিতরণের উদ্বোধন করা হয়েছে। সরকারের ঈদ উপহারের চাল পেয়ে খুশি পৌরসভার নিন্ম আয়ের মানুষ।

বুধবার (৪ জুন) সকাল নয়টায় পৌরসভা চত্বরে গিয়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশে ঈদুল আজহা উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচী আওতার চাল নিতে সকাল থেকে পৌরসভায় জমা হয়েছে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ।

পরে সকাল নয়টায় ঈদ উপলক্ষে সরকারের বিশেষ বরাদ্দের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তদারকি অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ তাহিরুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, আব্দুর রাজ্জাক প্রমুখ। 

ঈদ উপহারের চাল নিতে আসা পৌর শহরের বড় জালালপুর গ্রামের মুনজিলা বেওয়ার চোখে মুখে আনন্দের ছাপ দেখতে পাওয়া যায়। 

তিনি বলেন, আমি গরীব মানুষ। অন্যর বাড়িতে কাজ করে সংসার চালায়। তাই ঈদ উপলক্ষে বিনামূল্যে চাল পেয়ে আমি খুশি। এখন সরকার কে তাও জানি না। তবে আল্লাহ সরকারের ভালো করে।

হাকিমপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, ঈদ মানেই আনন্দ আর ঈদ আনন্দ ভাগাভাগি করতে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দের বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। এবারে হাকিমপুর পৌরসভায় তিন হাজার একাশি পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি চাল বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি। 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!