সংবাদ শিরোনাম :
মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা
হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার

হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে ভাঙারি ব্যবসায়ী সোহেল মুন্সী (৩৯) হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাতে সোহেল মুন্সীর নিজ বাড়ি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে লৌহজং থানা পুলিশ। নিহত সোহেল মুন্সী কালুরগাঁও গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে।

ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, ঘটনার কারণ নির্ধারণ ও সম্ভাব্য সংশ্লিষ্ট সকল বিষয় পর্যালোচনা করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতোমধ্যে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে নিহতের পরিবারকে আশ্বস্ত করেন পুলিশ সুপার।

ঘটনাস্থল পরিদর্শনের সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন, লৌহজং থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!