সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
সৎ সাংবাদিকতাকে অসৎ সাংবাদিকতা থেকে সুরক্ষা দিতে হবে- মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী।

সৎ সাংবাদিকতাকে অসৎ সাংবাদিকতা থেকে সুরক্ষা দিতে হবে- মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত উক্ত অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাবু, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ সুলতান আহমেদ।

 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেনের সঞ্চালনায় এ সময় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আব্দুল্লাহ আনসারী, ও গীতা থেকে পাঠ করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেন প্রেসক্লাবের জন্য ৮শতক জায়গা ও ভবন নির্মাণ, মফস্বল সাংবাদিকদের দাবী দাওয়া, মেডিকেল কলেজ ও রাস্তাঘাটের পরিস্থিতি তুলে ধরেন এবং উন্নয়ন কামনা করেন।

 

প্রধান অতিথি বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন- সৎ সাংবাদিকতাকে অসৎ সাংবাদিকতা থেকে সুরক্ষা দিতে হবে। তিনি আরো বলেন- জনগণের অধিকার হচ্ছে সঠিক তথ্য পাওয়া, কোনো অপতথ্য বা ভূলতথ্য যেনো মানুষের কাছে না পৌঁছায় সেদিকে খেয়াল রাখতে হবে। মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিকুর রহমান টিপু এবং সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেনকে বলবো আপনারা সৎ সাংবাদিকতাকে উৎসাহিত করবেন এবং অসৎ সাংবাদিকতাকে নিরুৎসাহিত করবেন ।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!