নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয় বারের মতো সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হওয়ায় নোয়াখালীর কৃতি সন্তান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর নেতৃবৃন্দ।
একই সঙ্গে সম্পাদক পদে নির্বাচিত এডভোকেট মোহাম্মদ আলীসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
জিসপ নেতৃবৃন্দ এক শুভেচ্ছা বার্তায় বলেন, দেশের আইন অঙ্গনে নবনির্বাচিত নেতৃবৃন্দের নেতৃত্ব আইনজীবীদের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে আইন পেশার উন্নয়নে তাদের বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করেন।