সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার

সিরাজদীখান মিশুক চালকের লাশ উদ্ধার

সিরাজদীখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আবু তাহের লেংটা (৪০) নামে এক মিশুক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার সকাল ১০ টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের রাজানগর গ্রামের কাচা রাস্তা থেকে তার লাশ উদ্ধার করে। নিহত আবু তাহের ওই গ্রামের আলম চাঁন মাদবরের ছেলে।

নিহতের বোন আঁখি বেগম (৩৫) জানান, মঙ্গলবার দিনগত রাত ৯ টার দিকে তার ভাই খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সারারাত আর বাড়ি ফিরে আসেনি। রাত থেকেই পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে সেহরীর পর আজ বুধবার ভোর ৬ টার দিকে রাজানগর গ্রামের কাঁচা রাস্তার উপর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারের লোকজনকে খবর দেয়। এরপর তারা সেখানে ছুটে যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

সিরাজদীখান সার্কেলের সহকারি পুলিশ সুপার আ ন ম ইমরান খান স্থানীয়দের বরাত দিয়ে জানান , মিশুক চালক আবু তাহের নেশা করতো। ধারনা করা হচ্ছে রাতে বাড়ি থেকে বের হয়ে সে নেশা সেবন করতে গিয়েছিল। এরপর থেকে নিখোঁজ থাকে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার থুতনিসহ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্ত শেষে হত্যা নাকি দুর্ঘটনা তা বলা যাবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!