সংবাদ শিরোনাম :
৫০ পিস ইয়াবাসহ সিরাজদিখানে রঘু দাস নামে ১ জন গ্রেপ্তার দ্বি-বার্ষিক সম্মেলনে ইসলামী আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা কমিটিতে নতুন নেতৃত্ব পৌরসভার উদাসীনতায় নিজেদের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম যুব সমাজের মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় আহত ২ মুন্সীগঞ্জ জেলা জামায়াতের যুব বিভাগের র‍্যালী অনুষ্ঠিত সিরাজদিখানে রাজনৈতিক নেতার অফিসে আগুন: মূল অভিযুক্ত গ্রেপ্তার গোয়ালীমান্দ্রায় ৬০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার শ্রীনগরে ৮২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হাসিনার জ্বালানি নীতির কারণেই বিদ্যুৎ ভোগান্তি: ইশরাক হোসেন
সিরাজদিখানে রাজনৈতিক নেতার অফিসে আগুন: মূল অভিযুক্ত গ্রেপ্তার

সিরাজদিখানে রাজনৈতিক নেতার অফিসে আগুন: মূল অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাজনৈতিক নেতার অফিসে আগুন দিয়ে ক্ষতিসাধনের ঘটনায় মো. মনির (২৭) নামে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই রাতে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর এলাকায় এক রাজনৈতিক নেতার অফিসে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কৌশলে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর সিরাজদিখান থানা পুলিশ তদন্ত শুরু করে।

পুলিশ সুপার, মুন্সীগঞ্জের সার্বিক নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) রুবেল শিকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নাহিদ হাসান (২৩) ও ওসমান গনি (২৩) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালিয়ে বুধবার (১২ আগস্ট) ভোর ৪টার দিকে চান্দেরচর এলাকার মো. শহিদুল্লাহর ছেলে মো. মনিরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, তদন্তে মনিরকে ঘটনার মূল অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারের পর বুধবার তিনি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!