সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
সিরাজদিখানে মাদকবিরোধী পুলিশ–সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

সিরাজদিখানে মাদকবিরোধী পুলিশ–সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

আরিফ হোসেন হারিছ,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: 

“মাদক কে না বলি শান্তি সুখের সমাজ গড়ি” এ শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী পুলিশ ও সাংবাদিকদের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২ মে বিকালে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে থানা পুলিশ একাদশ ও সিরাজদিখান সাংবাদিক একাদশের মধ্যে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এ খেলায় সাংবাদিক একাদশকে পরাজিত করে জয়লাভ করে সিরাজদিখান থানা পুলিশ একাদশ।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন (সিরাজদেখান সার্কেল) সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার পারভেজ।

পুরস্কার বিতরণ কালে তিনি বলেন, পুলিশ ও সাংবাদিকরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের ক্রীড়ার আয়োজন দুই পক্ষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সুমন চন্দ্র ক্ষত্রিয়,সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান এবং সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল।

শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!