সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
সিরাজদিখানে বৃদ্ধার মরদেহ উদ্ধার

সিরাজদিখানে বৃদ্ধার মরদেহ উদ্ধার

আরিফ হোসেন হারিছ,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডোবা থেকে হাত-পা বাধা এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার ১৬ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে জৈনসার ইউনিয়নের চাইনপাড়া এলাকার একটি ডোবায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয় পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। নিহত রেখা রাণী দাস (৬৫) ভাটিমভোগ এলাকার গৌরাঙ্গ দাসের স্ত্রী।

নিহতের ভাই অনিল চন্দ্র বিশ্বাস বলেন, আমার বোন রেখা রাণী দাসকে মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার পাশের বাড়ির শিহাব (৮) নামের একটি ছোট ছেলে ডেকে নিয়ে যায়। পরে সে আর রাতে বাড়িতে না ফেরায় রাতেই তার ছেলে মেয়েরা খোজাখুজি করে। সকালে তাকে খুজতে বের হলে বাড়ি থেকে প্রায় ২কিলোমিটার দূরে চাইনপাড়া গ্রামের একটি ডোবায় তার মরদেহ দেখে। পরে আমরা পুলিশকে খবর দিলে তারা লাশ থানায় নিয়ে আসে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!