সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
সিরাজদিখানে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান

সিরাজদিখানে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচীর আওতায় অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বসতবাড়িতে বিনামূল্যে বিভিন্ন জাতের শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ১৯ নভেম্বর বেলা ১২ টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে প্রাঙ্গনে উপজেলা কৃষি অফিসার মো: আবু সাঈদ শুভ্র-এর সভাপতিত্বে ২৩০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৯ প্রকারের শাক-সবজির ২০টি করে প্যাকেট ও মোবাইল ব্যাংকিং প্রক্রিয়ার মাধ্যমে নগদ ১০০০ টাকা অর্থ সহায়তা দেয়া হয়।

উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার দেবাশীষ কর।
বক্তারা তাদের বক্তব্যে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে কৃষি খাতের অবদান উল্লেখ করে পুষ্টি ঘাটতি পূরণে কৃষকদের অধিক পরিমাণ শাকসবজি চাষের উপর গুরুত্ব আরোপ করেন। আরো বলেন আমরা এ ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচীর আওতায় অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বসতবাড়িতে রোপন করার জন্য
২৩০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৯ প্রকারের শাক-সবজির ২০টি করে প্যাকেট ও মোবাইল ব্যাংকিং প্রক্রিয়ার মাধ্যমে নগদ ১০০০ টাকা অর্থ সহায়তা করা হয়েছে।

 

 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচীর আওতায় অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বসতবাড়িতে বিনামূল্যে বিভিন্ন জাতের শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার মো: আবু সাঈদ শুভ্র-এর সভাপতিত্বে উক্ত উদ্বোধন কার্যক্রমে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার দেবাশীষ কর । বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ ও নগদ অর্থ সহায়তা কার্যক্রমের আওতায় মোট ২৩০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৯ প্রকারের শাক-সবজির ২০টি করে প্যাকেট ও মোবাইল ব্যাংকিং প্রক্রিয়ার মাধ্যমে নগদ ১০০০ টাকা অর্থ সহায়তা দেয়া হয়। বক্তারা তাদের বক্তব্যে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে কৃষি খাতের অবদান উল্লেখ করে পুষ্টি ঘাটতি পূরণে কৃষকদের অধিক পরিমাণ শাকসবজি চাষের উপর গুরুত্ব আরোপ করেন।

এসময় কৃষি সম্প্রসারণ অফিসার মেধা আচার্য্য, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: মোশারফ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!