সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
সিরাজদিখানে পুলিশ কর্তৃক মামলার আসামী গ্রেফতার, সাংবাদিককে দোষারোপ করে হুমকি!

সিরাজদিখানে পুলিশ কর্তৃক মামলার আসামী গ্রেফতার, সাংবাদিককে দোষারোপ করে হুমকি!

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুন্সীগঞ্জ সদর থানার মামলার আসামী গ্রেফতারকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিককে দোষারোপ করে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে গ্রেফতারকৃত আসামীর বড় ভাই মুন্সীগঞ্জ সদর থানার মামলা নং- ২৪ এর ৪৪ নাম্বার মামলার পরোয়ানা ভুক্ত আসামী লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামের মৃত আমির হোসেন হেনার ছেলে হাবিবুল্লাহ হেনার বিরুদ্ধে। গত সোমবার উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর হাজী মার্কেটের সামনে ওই দৈনিক লাখোকন্ঠের সিরাজদিখান প্রতিনিধি সাংবাদিক আরিফ হোসেন হারিছকে গালিগালাজ ও প্রাণসাশের হুমকি প্রদানের এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিরাপত্তা জনিত কারণে হুমকির শিকার সাংবাদিক আরিফ হোসেন হারিছ সিরাজদিখান থানায় অভিযুক্ত হাবিবুল্লাহ হেনাকে বিবাদী করে সাধারণ ডায়েরী করেছেন।

স্থানীয়রন জানায়, গত রোববার ২০ অক্টোবর বিকাল ৫ টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার মামলার পরোয়ানা ভুক্ত আসামী নতুন ভাষানচর গ্রামের মৃত আমির হোসেন হেনার ছেলে কারিমুল্লাহ হেনাকে গ্রেফতার করে সিরাজদিখান থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী কারিমুল্লাহ হেনাকে পুলিশে ধরিয়ে দেওয়ার অপবাদ দিয়ে সোমবার ২১ অক্টোবর সকাল ১০ টার দিকে নতুন ভাষানচর হাজী মার্কেটের সামনে সাংবাদিক আরিফ হোসেন হারিছকে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় গ্রেফতার হওয়া কারিমুল্লাহ হেনার আপন ভাই মুন্সীগঞ্জ সদর থানার মামলা নং- ২৪ এর ৪৪ নাম্বার মামলার পরোয়ানা ভুক্ত আসামী
হাবিবুল্লাহ হেনা। এসময় অভিযুক্ত হাবিবুল্লাহ হেনা সাংবাদিক আরিফ হোসেন হারিছকে ফের যে কোন স্থানে পেলে জানে মেরে তার লাশ গুম করে ফেলবে মর্মে হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ব্যপারে অভিযুক্ত হাবিবুল্লাহ হেনার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায় নি।

হুমকির শিকার সাংবাদিক আরিফ হোসেন হারিছ বলেন, পুলিশের কাজ পুলিশ করেছে এতে সাংবাদিক হিসেবে আমারতো কোন ভূমিকা নেই। ওয়ারেন্টের আসামীতো তারা ধরবেই। যিনি আমাকে হুমকি দিলেন তিনি হয়তো বোকার স্বর্গে বসবাস করেন তাই হুমকি দিয়েছেন। আমি নিরাপত্তার জন্য থানায় জিডি করেছি।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান সাধারণ ডায়েরী দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!