সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
সিরাজদিখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার মোনাজাত 

সিরাজদিখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার মোনাজাত 

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বালুচর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি ও প্রবাসীদের আয়োজনে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ( ৫ ডিসেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে জিয়া সাইবার ফোর্স মুন্সীগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বালুচর ইউনিয়ন যুবদল নেতা সেলিম আহমেদ রাজ, জিয়া সাইভার ফোর্সের মুন্সীগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক ও বালুচর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ কিবরিয়া হোসেন তকবিরের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ জোবায়ের হোসেন, মোহাম্মদ রবিউল হোসেন, মোহাম্মদ নাদিম হোসেনসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ থাকা অত্যন্ত জরুরি। এ সময় তারা বেগম জিয়ার উন্নত চিকিৎসার দাবিও জানান। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!