সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
সিরাজদিখানে জানালার গ্রীল কেটে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অর্ধকোটি টাকার মালামাল চুরি

সিরাজদিখানে জানালার গ্রীল কেটে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অর্ধকোটি টাকার মালামাল চুরি

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখান বসত বাড়ির জানালার গ্রীল কেটে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অর্ধকোটি টাকার মালামাল চুরির ঘটনা সংঘটিত হয়েছে। গত রবিবার দিবাগত রাত ১১ টা থেকে ভোর ৬ টার মধ্য যে কোন সময় উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুরচর গ্রামের বাসিন্দা মোঃ কামাল হোসেনের বসত বাড়িতে চুরির এ ঘটনাটি সংঘটিত হয়। এ ঘটনায় ভুক্তভোগী কামাল হোসেন বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খাসমহল বালুরচর গ্রামের বাসিন্দা মোঃ কামাল হোসেন প্রতিদিনের ন্যায় রবিবার রাত ১১ টার দিকে খাবার খেয়ে তার একতলা বিশিষ্ট বিল্ডিংয়ের সয়ন কক্ষে ঘুমিয়ে পরেন। পরদিন সোমবার ভোর ৬ টার দিকে তিনি ঘুম থেকে উঠে কক্ষের পশ্চিম পাশের রুমের জানালার গ্রিল কাটা ও কক্ষের ভিতরে মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পান। পরে তিনি আশপাশের প্রতিবেশীদের বিষয়টি অবগত করে তাদের ডেকে এনে দেখেন কক্ষের ভিতরে থাকা স্টীলের আলমারীর ড্রয়ারে থাকা ৩৫ ভরি ওজনের স্বর্নলংকার, ৯ লাখ টাকা ও ১টি আইফোন ১৫ প্রো ম্যাক্স অজ্ঞাতনামা চোরেরে চুরি করে নিয়ে গেছে। বসত বিল্ডিংয়ের জানালার গ্রীল কেটে রবিবার দিবাগত রাত ১১ টা থেকে সোমবার ভোর ৬ টার মধ্যে যেকোন সময় চুরির ঘটনাটি সংঘটিত করা হয়েছে মর্মে দাবী ভুক্তভোগী কামাল হোসেনের।

ভুক্তভোগী কামাল হোসেন বলেন, সকালে উঠে দেখি জানালার গ্রীল কাটা। রুমের আসবাবপত্র এলোমেলো ভাবে পরে আছে। স্টীলের আলমারীর ড্রয়ারে ৩৫ ভরি স্বর্ন, ৯ লাখ টাকা ও ১টি আইফোন নেই। চোরেরা সব চুরি করে নিয়ে গেছে। সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছি। চোরেরা আমার অর্ধকোটি টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। চোরদের শনাক্ত করে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!