সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
সিরাজদিখানে খেয়া পারাপার ফ্রী, পরিদর্শনে বিএনপির নেতৃবৃন্দ

সিরাজদিখানে খেয়া পারাপার ফ্রী, পরিদর্শনে বিএনপির নেতৃবৃন্দ

 

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানুষের ভোগান্তি নিরসনের লক্ষ্যে জনসার্থে লতব্দী ইউনিয়ন বিএনপি যুবদল নেতা চরনিমতলা গ্রামের যুবদল নেতা সাহাদাত মাদবর মোঃ রনি মাদবর নিজস্ব অর্থায়নে ও বিএনপি যুবদল নেতা আমান মোল্লার নেতৃত্বে ফ্রী খেয়া পারাপারের জন্য ৩টি ট্রলারের ব্যবস্থা করেন।সাথে পারাপার হওয়া
তৃষ্ণার্ত মানুষের মাঝে পানীও পান করাতে দেখা যায়।
শনিবার ২৩ নভেম্বর সকালে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার খেয়া ঘাটে পরিদর্শন করে বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দ।এ-সময় নেতৃবৃন্দ পারাপার হওয়া যাত্রীদের সুবিধা-অসুবিধার খোঁজ-খবর নেন।এ বিষয়ে খেয়া পারাপার হওয়া যাত্রীগন এ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করে প্রশংসাও করেন।

এবিষয়ে লতব্দী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ওসমান হারুন ভূইয়া বলেন এ সমস্যার কথা আমাদের উপজেলা বিএনপির সভাপতি ও আগামী মুন্সীগঞ্জ ১ আসনে এমপি পদপ্রার্থী মাটিও মানুষের নেতা শেখ মো. আব্দুল্লাহ ভাই ও সাধারণ সম্পাদক এম হায়দার আলী ভাইকে অবগত করলে তাদের নির্দেশে লতব্দী ইউনিয়ন বিএনপি যুবদল নেতা চরনিমতলা গ্রামের যুবদল নেতা সাহাদাত মাদবর মোঃ রনি মাদবর নিজস্ব অর্থায়নে ও বিএনপি যুবদল নেতা আমান মোল্লার নেতৃত্বে ফ্রী খেয়া পারাপারের জন্য ৩টি ট্রলারের ব্যবস্থা করেন।তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অতীতেও জনগণের সেবা ও কল্যানে কাজ করেছেন আগামীতেও করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ-সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপি স্বেচ্ছাসেবক দল
সিনিয়র যুগ্ম-সাধারণ মোস্তাফিজুর রহমান রিপন,মো: সাহাদাত সিকদার, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম-সাধারণ দেলোয়ার হোসেন,
৫ নং ওয়ার্ড আব্দুল রহমান মেম্বার সাংগঠনিক সম্পাদক,আমান মোল্লা বিএনপি নেতা,জিলানী মাদবর,আমজাদ মাদবর সহ অনেকে।

উল্লেখ্য গত ১৭ নভেম্বর সিরাজদিখান-বালুচর সড়কের সন্তোষপাড়া গোয়ালবাড়ী মোড়ের বেইলি সেতু সমস্যা জনিত কারনে মেরামতের কাজ চলছে।এ কাজ চলবে করবেন ২০ দিনব্যাপী এতে নিয়মিত আসা বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার মানুষের যাতায়াতের জন্য ভোগান্তির শিকার হতো।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!