সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে লতব্দী মৌজার আরএস,খতিয়ান নং ৫০৩ আরএস দাগ নং-৬৫০ এর ৭ শতাংশ শেখ মনির হোসেন মিলনের
ভোগদখলকৃত সম্পত্তির বিভিন্ন প্রজাতির গাছ কেটে জবরদখলের অভিযোগ উঠেছে উপজেলার লতব্দী ইউনিয়নের লতব্দী গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে
তাজুল ইসলাম (৬০) গংদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে শনিবার ১৪ জুন সকাল ৭ টার দিকে
উপজেলার লতব্দী ইউনিয়নের লতব্দী গ্রামে।
এবিষয়ে ভুক্তভোগী উপজেলার লতব্দী ইউনিয়নের লতব্দী গ্রামের মৃত মৃত শেখ আনোয়ার হোসেনের ছেলে শেখ মনির হোসেন মিলন (৫৫) বাদী হয়ে তাজুল ইসলাম (৬০), পিতা-মৃত কফিল উদ্দিন, সজিব (৩২), পিতা-তাজুল ইসলাম, সাং-লতব্দী, ইউপি-লতব্দী, মাধব (৬০) পিতা-অজ্ঞাত, সাং-বাহেরঘাটা, ইউপি বয়রাগাদী এ ৩ জনের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায় ১৯৮৯ সালে লতব্দী ইউনিয়নের লতব্দী গ্রামের শেখ আনোয়ার হোসেন
লতব্দী মৌজার আরএস,খতিয়ান নং ৫০৩ আরএস দাগ নং-৬৫০ এর ৭ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করা অবস্থায় মৃত্যুর পর পৈত্রিক ওয়ারিশ সূত্রে
শেখ মনির হোসেন মিলন সহ মালিক হয়ে বাউন্ডারী ওয়াল নির্মান করে দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছে গত গত ১৪ জুম সকাল অনুমান ৭ টার দিকে
তাজুল ইসলাম (৬০) গং এ সম্পত্তি জবরদখল করার লক্ষে সম্পত্তিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কাটতে থাকে ওয়ারিশ সূত্রে জমির মালিক দাবীদার শেখ মনির হোসেন মিলন এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ কাটা বন্ধ করে দেয়।
সিরাজদিখান এসআই আল-আমীন রাসেল জানান,অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ কাটা বন্ধ করে দিয়ে আসছি এবং উভয় পক্ষকে এ জমির কাগজপত্র নিয়ে থানায় আসতে বলে আসছি।