সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
সিরাজদিখানে কোরবানির পশুর হাট ঘিরে প্রস্তুতি—শৃঙ্খলা, নিরাপত্তা ও জনভোগান্তি কমাতে আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজদিখানে কোরবানির পশুর হাট ঘিরে প্রস্তুতি—শৃঙ্খলা, নিরাপত্তা ও জনভোগান্তি কমাতে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট সুষ্ঠু ও নিরাপদভাবে পরিচালনার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মধ্যপাড়া ইউনিয়নের মাষ্টার আব্দুর রহমান একাডেমি মাঠে আয়োজিত এ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন মাষ্টার আব্দুর রহমান একাডেমির সভাপতি আলহাজ্ব ছাত্তার ঢালী। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আলহাজ্ব আবজল হোসেন ঢালী, ডাক্তার সাকিব রানা, মোঃ ইউসুফ বেপারী, ছোলেমান সর্দ্দার, মোহাসিন শেখ, কবির হোসেন, ওহাব হাওলাদার, বাচ্চু ফকির, আক্তার হোসেন, মনির, সাইফুল,সুমন,ইমন,
এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ঈদুল আযহা উপলক্ষে বসতে যাওয়া গরুর হাটটি যেন সুশৃঙ্খল, নিরাপদ ও জনবান্ধব হয়, সে বিষয়ে সকলকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোনো ধরনের চাঁদাবাজি বা অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে একটি শক্তিশালী মনিটরিং টিম গঠন করা হবে, যারা সার্বক্ষণিক তদারকি করবে। পাশাপাশি, পশু পরিবহন, পানি সরবরাহ, অস্থায়ী শেড নির্মাণ এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। হাটে যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সেজন্য নির্ধারিত প্রবেশ ও বের হওয়ার পথ, পর্যাপ্ত আলোকসজ্জা এবং নিরাপত্তা ব্যবস্থার ওপরও জোর দেওয়া হয়।

সভা শেষে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, সুশৃঙ্খল ও জনকল্যাণমুখী গরুর হাট আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!