সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
সিরাজদিখানে উপজেলা প্রশাসনের পূজামণ্ডপ পরিদর্শন 

সিরাজদিখানে উপজেলা প্রশাসনের পূজামণ্ডপ পরিদর্শন 

 

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। শেষ মুহুর্তের প্রস্তুতি দেখতে মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাব্বির আহম্মেদ ও অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান।

মঙ্গলবার ৮ অক্টোবর উপজেলার চিত্রকোট, শেখরনগর ও রাজানগর ইউনিয়নের পূজা মন্ডপ সহ বিভিন্ন মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

উপজেলা প্রশাসন কমিটির সাথে পূজার প্রস্তুতি ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। পূজা যেন সুষ্ঠু ও সুন্দরভাবে হয় সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করা হবে বলে পূজা উদযাপন কমিটিকে আশ্বাস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাব্বির আহম্মেদ ।

পূজা যেন নিবিঘ্নে উদযাপন করা যায় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলে জানান

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান।

এ সময় উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি তপন কুমার দাশ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এবার উপজেলায় ১১৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জ্ঞান-দীপ ঘোষ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!