সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
সিরাজদিখানে অবৈধ মাটিকাটা বন্ধে সেনাবাহিনী ও পুলিশ ফোর্সের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান

সিরাজদিখানে অবৈধ মাটিকাটা বন্ধে সেনাবাহিনী ও পুলিশ ফোর্সের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সেনাবাহিনী ও পুলিশ ফোর্সের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অবৈধ মাটিকাটা বন্ধে অভিযান চালিয়েছে।এ-সময় মাটি কর্তন সংক্রান্ত অপরাধ মূলক কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে নাসিম খানের ছেলে সম্রাট কে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

 

শনিবার ২৮ ফেব্রুয়ারী রাত ১০ টা থেকে ২ টা পর্যন্ত উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী, বালুচর ইউনিয়নের কয়রাখোলা, বাসাইল ইউনিয়নের ঘোড়ামাড়া ও কেয়াইন ইউনিয়ন এলাকায় অবৈধ মাটিকাটা বন্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এর নেতৃত্বে অভিযান ও টহল পরিচালনা করেন।

 

 

এ অভিযান ও টহল পরিচালনায় অংশগ্রহণ করেন  সহকারী কমিশনার (ভূমি) মো: তৌহদুল ইসলাম বারী,সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকি, অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান সহ সেনা ও পুলিশ ফোর্সের সদস্যগণ। 

 

অবৈধ মাটি কর্তন রোধে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এর  এ অভিযান ও টহল অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!