নিজস্ব প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন পান কবিরাজ মোঃ শাহ জালাল।
সমাজসেবা মূলক বিভিন্ন মানুষের সুখে দুখে অসহায় বিপদ আপদে সবসময় তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এসব ভালো কর্মকান্ডের কারণে তার নাম রশুনিয়া ইউনিয়নের জনসাধারণের মাঝে ছড়িয়ে পরছে।
সংগঠনের মাধ্যমে তিনি বেশ কয়েক বছর ধরে জনসেবামূলক কাজ করে আসছেন। গরিব মেয়েদের বিয়ে দেওয়া, নিজ উদ্যোগে এলাকায় অনেক কাঠের পুল তৈরি করে দিয়েছেন, তার সেবার কার্যক্রম শুধু রশুনিয়া ইউনিয়েই সীমাবদ্ধ নয়, পাশের ইউনিয়ন ও জেলায় উপজেলার মানুষকেও তিনি বিনাস্বার্থে সেবা দিয়ে আসছেন। তার নিজস্ব একটি বিশাল ডেইরি ফার্ম আছে।
তিনি সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের বহু পরিবারকে আর্সেনিকমুক্ত নলকূপ স্থাপন করে দিয়েছেন। এর মধ্যে ইছাপুরা, জৈনসার, বাসাইল, কেয়াইন, শ্রীনগর ও শেরপুর জেলা অন্যতম।
এছাড়া, এলাকার শিক্ষা ও ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতেো তার সাহায্য সহযোগিতা অংশীদারিত্ব রয়েছে। সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের যেকোনো বিপদে তিনি পাশে দাড়াচ্ছেন।
স্থানীয়রা এরকম মানুষকেই রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বেছে নিতে চান যিনি জনগনের সেবায় সর্বদা আগ্রহী ভূমিকা পালন করেন।
শাহ জালাল বলেন, “মানুষ মানুষের জন্য। আমি একজন সাধারণ মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে পেরে গর্ববোধ করি। রশুনিয়া ইউনিয়নের মানুষের সেবা করা আমার লক্ষ্য। ভবিষ্যতে এই সেবামূলক কাজ আরও বড় পরিসরে চালিয়ে যেতে চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”