সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
সাভারে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সাভারে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

সাভারঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় ধামরাই থানা এলাকায় শিক্ষার্থীদের ওপর নিশংস হামলা, ধামরাই-আশুলিয়া এলাকায় ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে হত্যা ও সাভার-আশুলিয়া, ধামরাই এলাকায় অন্তবর্তী কালীন সরকারের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমানের বিরুদ্ধে।

মঙ্গলবার রাতে সাভারের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে মজিবর রহমানকে গ্রেফতার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সাভার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাকির আল আহসান ও এসআই ইমরান হোসাইন।

বুধবার দুপুরে মুজিবর রহমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

গ্রেফতারকৃত হলো, ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বাস্তা নয়াচর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মজিবর রহমান (৫০)। তিনি আওয়ামী লীগ মনোনীত বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বৃহত্তর ঢাকা জেলার সহ-সভাপতি ছিলেন। ঢাকা-২০ (ধামরাই) আসনের সাবেক পলাতক সংসদ সদস্য বেনজীর আহমেদের অনুসারী।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকা থেকে আওয়ামী লীগ নেতা মজিবর রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হয়ে ধামরাই এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ধামরাই-আশুলিয়া এলাকায় আন্দোলনকারীদের গুলি করে হত্যা, সম্প্রতি অন্তবর্তী কালীন সরকারের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলন দমনে তার ব্যাপক ভূমিকা রয়েছে বলে তিনি স্বীকার করেছেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্তবর্তী কালীন সরকারের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতার অংশ হিসেবে প্রফেশনাল ভাড়াটে অপরাধীদের দিয়ে সাভার-আশুলিয়া ও ধামরাই এলাকায় বিশৃঙ্খলার পরিকল্পনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য পর্যালোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মজিবর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ধামরাই ও আশুলিয়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, গুলি করে হত্যা ও সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, সে অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। গ্রেফতার মজিবর রহমানকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!