সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
সাংবাদিক সোনিয়া হাবিব লাবনী জন্ম দিন পালন।

সাংবাদিক সোনিয়া হাবিব লাবনী জন্ম দিন পালন।

 

নিজস্ব প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ জেলায় নারী সাংবাদিকতায় এক উজ্জল নক্ষত্র প্রতিনিধি সোনিয়া হাবিব লাবনী। তিনি দীর্ঘ প্রায় দুই দশকের অধিক সময় ধরে সুনামের সাথে সাংবাদিকতা করে আসছেন। তিনি তার মেধা, সততা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে সাংবাদিকতায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। গতকাল বুধবার ছিলো তার জন্মদিন।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন মিলনায়তনে নানা আয়োজনে তার জন্মদিন পালিত হয়। তার জন্মদিনে জেলার শীর্ষ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, লিখক, কবি, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী, নাট্যকার, সংগীত শিল্পী, আইনজীবি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় জেলা বিএনপির সিনিয়ন যুগ্ন আহবায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন আহম্মেদ সহ জেলা ও শহর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। উক্ত জন্মদিন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি সোনিয়া হাবিব লাবনীকে শুভেচ্ছা জানিয়েছে সেখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

এছাড়াও তার জন্মদিনে ফেসবুক বন্ধু ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছায় সিক্ত হন সোনিয়া হাবিব লাবনী। তিনি একজন সংগীত শিল্পী। সমাজ সেবিকা এবং দক্ষ সংগঠক। যেকোন মানুষের বিপদে পাশে দাঁড়ান সোনিয়া হাবিব লাবনী। শুধু তাই নয়, জেলায় সাংবাদিকতা পেশাকে একটি আদর্শিক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি নিয়মিত কাজ করছেন।

তাকে শুভেচ্ছা জানিয়েছেন ফেসবুকের বিভিন্ন বন্ধু, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বন্ধু, অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ছেলে- মেয়ে আত্নীয় স্বজন, শিক্ষক, সাংবাদিক, লেখক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক, দেশি- বিদেশী বন্ধু, জানা-অজানা বন্ধুরা। মুন্সীগঞ্জ প্রেসক্লাবে জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা কেকে কেটে তার জন্মদিন পালন করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!