সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
সাংবাদিক নির্যাতন বন্ধ ও হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

সাংবাদিক নির্যাতন বন্ধ ও হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে সাংবাদিক হত্যা মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি, সাংবাদিকদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন এলাকার সাংবাদিকরা অংশ নেন।

উক্ত মানববন্ধনে সংগঠনের পরিচালক (প্রশাসন ও এডমিন) খাইরুল ইসলাম আল আমিনের সঞ্চালনায় সংগঠনের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক বলেন, সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। সাগর-রুনি হত্যাকাণ্ডের এক যুগ পার হলেও বিচারের অগ্রগতি নেই। এখনও হত্যাকারীরা আইনের বাইরে। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা, ভুরুঙ্গামারীর সাংবাদিক আনোয়ারের ওপর নৃশংস নির্যাতনসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য ভয়াবহ হুমকি। এসব ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও মামলা-হয়রানি বেড়েই চলেছে। গাজীপুরের সাংবাদিক তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে তা বাংলাদেশের সাংবাদিকতায় এক লজ্জাজনক অধ্যায়। সাংবাদিকরা সত্য প্রকাশ করলেই যদি হামলার শিকার হন, তবে গণতন্ত্র ও কথা বলার স্বাধীনতা ঝুঁকির মুখে পড়ে। সাংবাদিক নির্যাতন বন্ধে রাষ্ট্রকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মোহাম্মদ আলী আবীর, পরিচালক (জেলা ইউনিট প্রধান) রেজাউল করিম রেজা, বিভাগীয় সমন্বয়কারী রুহুল আমিন সুজন, বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন (বসকো)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকোর) কেন্দ্রীয় কমিটির সদস্য ও অনলাইন ‘চ্যানেল আর’ এর সম্পাদক মোঃ রবিউল আওয়াল, সদস্য হামিম, দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার বশির আহমেদ, সাংবাদিক স্বপন মাহমুদ, বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শহিদুল ইসলাম, মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মৌসুমী খন্দকার, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খন্দকার, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রাজিবুল হক রনি ও সাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ।

বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন গণমাধ্যম টিকে থাকতে পারবে না। তাই সাংবাদিক নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সকল হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করে সাংবাদিকদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীর সাংবাদিক আনোয়ার হোসেনের বাবা-মা। তারা কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, তাদের ছেলে মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে হয়রানির শিকার। এ সময় তারা সরকারপ্রধানের প্রতি আবেদন জানিয়ে বলেন, আমাদের ছেলেকে মুক্তি দিন। সে নির্দোষ। শুধুমাত্র সত্য কথা বলার কারণে তাকে ফাঁসানো হয়েছে। এই দৃশ্য মানববন্ধনে উপস্থিত সাংবাদিকদের মধ্যে গভীর আবেগ-প্রবণতা সৃষ্টি করে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!