সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
সহস্রাধিক কর্মী নিয়ে খেলাফত মজলিসে যোগ দিলেন- নুর হোসাইন নুরানী

সহস্রাধিক কর্মী নিয়ে খেলাফত মজলিসে যোগ দিলেন- নুর হোসাইন নুরানী

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সহস্রাধিক নেতা-কর্মী নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিলেন খতমে নবুওয়ত আন্দোলন বাংলাদেশের আমির মুফতি নুর হোসাইন নুরানী।যোগদানের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জুমার পর বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন তার ফেসবুক পেইজে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সিরহাট এলাকায় খতমে নবুওয়ত আন্দোলন বাংলাদেশের ৩ দিন ব্যাপী ইজতেমার ময়দানে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়।

মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, খতমে নবুওয়ত আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী নুর হোসাইন নুরানী হাফি. তার সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মীসহ আমীরে মজলিসের (মাওলানা মামুনুল হক) হাতে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন। (আলহামদুলিল্লাহ)

এ সময় খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক মুফতি নুর হোসাইন নুরানীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পবিত্র জিহাদের প্রতিক তরবারির মাধ্যমে সংবর্ধনা প্রদান করেন।

যোগদান সম্মেলনে, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ খেলাফত মজলিসে মুফতি নুর হোসাইন নুরানীর এই যোগদানকে সুধীমহল আন্তরিক স্বাগত জানিয়েছে। দেশের আলেম সমাজ আশা করছে, বাংলাদেশ খেলাফত মজলিস তার মাধ্যমে আরও সমৃদ্ধ হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!