সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
শ্রীনগর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি আরিফ সম্পাদক শ্যামল  

শ্রীনগর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি আরিফ সম্পাদক শ্যামল  

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জের শ্রীনগর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আরিফ হোসেন (দৈনিক মানবজমিন) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম শ্যামল(দৈনিক আলোকিত সকাল)।

শনিবার ২৭ ডিসেম্বর বিকালে শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শাজাহান খান(আমার সংবাদ),সহ-সম্পাদক মীর রাতুল দৈনিক সকালের সময়), সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব(নয়াদিগন্ত),কোষাধ্যক্ষ সফিকুল ইসলাম তাপস(সাপ্তাহিক সত্য প্রকাশ),আইন সম্পাদক মেহেদী হাসান শাহবাৎ (ডেইলী ইন্ড্রাস্ট্রি),দপ্তর সম্পাদক মুনীরুল ইসলাম (ইনকিলাব),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুখ খান সুজন(জনবানী), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম সিপু (দিন প্রতিদিন),কার্যকরী সদস্য মো. রেজাউল করিম রয়েল (যায়যায়দিন), মুজিব রহমান (সাপ্তাহিক মুন্সীগঞ্জ সংবাদ), মোহন মোড়ল (সাপ্তাহিক বিক্রমপুর চিত্র),উজ্জ্বল দত্ত (আজকালের খরব), আজিজুল ইসলাম রনি (দিনকাল)।

এ দিন শ্রীনগর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মুজিব রহমান, নির্বাচন কমিশনার মো. রেজাউল করিম রয়েল ও মোহন মোড়ল। 

কার্যকরী কমিটির তিনটি পদে কোন প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা প্রেস ক্লাবের তিন সদস্যকে গঠনতন্ত্র মোতাবেক কোঅপ্ট করে কার্যকরী সদস্য হিসাবে পদায়ন করা হয়। 

১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী এই কমিটি আগামী ২০২৬-২০২৭ সাল পর্যন্ত শ্রীনগর প্রেস ক্লাবের দায়িত্ব পালন করবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!