সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
শ্রীনগর থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন

শ্রীনগর থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন

শ্রীকান্ত দাস-

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা পরিদর্শন করলেন আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত থানার অফিসার ইনচার্জ মোঃ শাকিল আহমেদ (বিপিএম) সহ পুলিশ কর্মকর্তাদের নিয়ে থানার সেবা কার্যক্রম ও বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন তিনি।

এর আগে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থানায় পৌঁছালে প্রথমে তাকে ফুলেল শুভেচ্ছা জানান থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

পরে বিচারক থানার পরিদর্শন রেজিস্টার,
পরিদর্শন প্যারেড, সাধারণ ডাইরী, প্রাথমিক তথ্য বিবরণী বহি, ক্যাশ একাউন্টস রেজিস্টার, তদন্ত ব্যয় রেজিস্টার, সম্পত্তি রেজিস্টার, গ্রেফতারী পরোয়ানা রেজিস্টার,
সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা রেজিস্টার, অস্বাভাবিক মৃত্যু রেজিস্টার, ফৌ.কা.বি. ৫৪ ধারা রেজিস্টার, নন এফআইআর রেজিস্টার,
এফ.এম. রেজিস্টার, খতিয়ান রেজিস্টার, তদন্তাধীন রেজিস্টার, সমন রেজিস্টার, অপরাধ পরিসংখ্যান, তুলনামূলক অপরাধ পরিসংখ্যান, নিবেদন ও সাধারণ রেজিস্টার পর্যালোচনা করেন।

পরে সাধারণ মানুষের সেবামূলক কার্যক্রম আদালতের সাক্ষীদের সঠিক সময়ে উপস্থাপন করা, ডিজিটাল পদ্ধতিতে সাক্ষী হাজির করা ও সাধারণ মানুষ হয়রানি থেকে রেহাই পাওয়ার বিষয়ে থানার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

এছাড়াও তিনি মুন্সীগঞ্জ জেলার অন্যান্য সকল থানা পরিদর্শন করে থানা ইনচার্জ সহ পুলিশ কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম সহ থানার অফিসার ইনচার্জ ও কর্মরত অন্যান্য পুলিশের সদস্যগণ।

বিষয়টি নিশ্চিত করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ আবু হানিফ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!