সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
শ্রীনগরে ৮২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শ্রীনগরে ৮২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৬ হাজার ৬২০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের দিকনির্দেশনায় শ্রীনগর থানা পুলিশের একটি দল মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিবরামপুর এলাকায় কাজী ফকিরের বাড়ির সামনে কাঁচা রাস্তায় অভিযান চালায়। অভিযানে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৬ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শ্রীনগর উপজেলার শিবরামপুর গ্রামের মোখলেস খান ওরফে কাজী ফকিরের ছেলে মো. রবিন খান (৩৩) এবং নেত্রকোনার মোহনগঞ্জ থানার শেওড়াতলি বড়বেতান গ্রামের খোকন খানের ছেলে রবিন খান (৩৬)।

শ্রীনগর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!