সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় আহত ২

শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় আহত ২

শ্রীনগর প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া মুখী লেনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের আইল্যান্ডে ধাক্কা দেওয়ার ঘটনায় দুই আরোহী আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) ভোররাত ৩টা ১৩ মিনিটের দিকে উপজেলার ওমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া মুখী লেনে চলাচলের সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হন।

আহতরা হলেন—ঢাকার ওয়ারী থানার নারিন্দা এলাকার সোহেল খানের ছেলে তানজিল খান (২৫) এবং যাত্রাবাড়ী এলাকার আবুল কালাম আজাদের ছেলে মো. মারুফ (২৬)।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

শ্রীনগর ফায়ার স্টেশনের লিডার সুহেল রানার নেতৃত্বে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো-ল-৭১-৯৪৩৮।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!