সংবাদ শিরোনাম :
ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭ মুন্সীগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইল প্রশাসন মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৩১ সদস্য গ্রেপ্তার, ৩ হায়েস গাড়ি আটক টঙ্গিবাড়ীর জলাশয়ে ফিরছে মাছ, অবমুক্ত হলো পোনা ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ শ্রীনগরে ডিবির অভিযানে হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার শেষ মুহূর্তে স্থগিত মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠান চরকেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম মিজি আর নেই
শ্রীনগরে ডিবির অভিযানে হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

শ্রীনগরে ডিবির অভিযানে হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জের শ্রীনগরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে শ্রীনগর স্টেডিয়াম সংলগ্ন গ্যারান্টি ফার্নিচার দোকানের সামনের পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—সাবিনা বেগম (৩০), স্বামী নুর ইসলাম, এবং আইরিন ওরফে রত্না বেগম (৩৮), স্বামী আশরাফ ইসলাম। তারা উভয়েই মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তর থানার দক্ষিণ মেদিনী মণ্ডল এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে আইরিন শ্রীনগর উপজেলা সংলগ্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওই দুই নারীকে হেরোইনসহ আটক করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!