সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
শ্রীনগরে আব্দুলাহপুর পরিবহনে ভ্রাম্যমান আদালতে ৫২ হাজার টাকা জরিমানা

শ্রীনগরে আব্দুলাহপুর পরিবহনে ভ্রাম্যমান আদালতে ৫২ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়কে ও সারের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ীতে আব্দুল্লাহ পুর পরিবহনে ও উপজেলার বটতলা এলাকায় সারের দোকানে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভুমি মোঃ জুবায়ের হাবিব।
এসময় ছনবাড়ী বাসস্ট্যান্ডে অপরিকল্পিতভাবে আব্দুল্লাহ পুর পরিবহনের বাস রাখার দায়ে সড়ক পরিবহন আইনে ৫টি মামলায় ২২ হাজার টাকা ও সার ব্যবস্থাপনা আইনে ১টি মামলায় ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভুমি অফিসের কাম সহকারী নাসির উদ্দিন, ছাত্র প্রতিনিধি জুম্মন শেখ, কারিমা, সাদিয়া,শ্রীনগর থানার পুলিশ ফোর্স ও আনসার সদস্যরা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!