সংবাদ শিরোনাম :
ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭ মুন্সীগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইল প্রশাসন মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৩১ সদস্য গ্রেপ্তার, ৩ হায়েস গাড়ি আটক টঙ্গিবাড়ীর জলাশয়ে ফিরছে মাছ, অবমুক্ত হলো পোনা ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ শ্রীনগরে ডিবির অভিযানে হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার শেষ মুহূর্তে স্থগিত মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠান চরকেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম মিজি আর নেই
শেষ মুহূর্তে স্থগিত মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠান

শেষ মুহূর্তে স্থগিত মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠান

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

আগামীকাল রোববার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৯-২০২৫’ অনুষ্ঠান। অনিবার্য কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে জেলা শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ।

জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় রোববার বিকেল ৫টায় একাডেমি প্রাঙ্গণে এ সম্মাননা অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। এ উপলক্ষে ইতোমধ্যে অনুষ্ঠানের বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছিল।

অনুষ্ঠানে ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত মুন্সীগঞ্জের শিল্প-সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের জন্য ৩৫ জন গুণী শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠনকে সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। পাশাপাশি অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা ছিল।

জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মো. এরশাদ হাসান বলেন, ‘অনিবার্য কারণে ১৩ সেপ্টেম্বরের নির্ধারিত সম্মাননা অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানের নতুন তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।’

অনুষ্ঠান স্থগিতের কারণ বিস্তারিতভাবে জানানো না হলেও আয়োজকদের পক্ষ থেকে পরবর্তী তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!