সংবাদ শিরোনাম :
ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭ মুন্সীগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইল প্রশাসন মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৩১ সদস্য গ্রেপ্তার, ৩ হায়েস গাড়ি আটক টঙ্গিবাড়ীর জলাশয়ে ফিরছে মাছ, অবমুক্ত হলো পোনা ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ শ্রীনগরে ডিবির অভিযানে হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার শেষ মুহূর্তে স্থগিত মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠান চরকেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম মিজি আর নেই
শিলইয়ে মাদকবিরোধী জনসচেতনতা গড়তে পুলিশ-জনতা মতবিনিময় সভা

শিলইয়ে মাদকবিরোধী জনসচেতনতা গড়তে পুলিশ-জনতা মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক | মুন্সীগঞ্জ

 

মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নে মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পুলিশ-জনতার অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘শিলাঁই পুলিশ-জনতা মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে এ সভার আয়োজন করে শিলাঁই ইউনিয়ন মাদক নির্মূল কমিটি।

 

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টায় শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জাকির জমাদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির সভাপতি শাহীন মোল্লা।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন।

 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ সালাউদ্দীন ফারুক, শিলই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাঈদ বেপারী, ইউপি সদস্য নুরুল হক মোল্লা, শিলই ইউনিয়ন মাদক নির্মূল কমিটির সাধারণ সম্পাদক শামীম ওসমান, সমাজসেবক মাহামুদুল হাসান আহাদ, দীন ইসলাম মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী, শিক্ষার্থী ও যুবসমাজের সদস্যরা অংশ নেন। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!