মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই এলাকায় আজ শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় শিলই ডিগবার প্রিমিয়ার লীগ ২০২৬-এর জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ম্যাচটি সম্পন্ন হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন জমাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনবারের সফল মেম্বার নুরুল হক মোল্লা, মুন্সীগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব শামীম ওসমান ভূঁইয়া, রফিকুল জমাদার, রতন জমাদার, মুন্সীগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ বাবু, রাতুল আহমেদ (সচিব), আলমগীর হাওলাদার, সোলেমান জমাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অতিথিরা খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।