সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
শিক্ষক ও বিএনপি নেতা হারুন হত্যা ৭২ ঘন্টা পর মামলা গ্রেপ্তার ১

শিক্ষক ও বিএনপি নেতা হারুন হত্যা ৭২ ঘন্টা পর মামলা গ্রেপ্তার ১

 

মশিউর রহমান স্টাফরিপোর্টার:দোহারের নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও শিক্ষক হারুনুর রশিদ (হারুন মাষ্টার) হত্যার ৭২ ঘন্টা পর দোহার থানায় মামলা দায়ের হয়েছে। নিহতের ভাই আব্দুল মান্নান বাদী হয়ে শনিবার সকালে মামলাটি দায়ের করেন। মামলায় বিএনপির স্থানীয় কোন্দলকে স্পষ্ট করে প্রতিপক্ষের নেতাদের আসামী কারা হয়েছে। এ ঘটনায় শনিবার দুপুরে মো. ফারুক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে মামলার এজাহার নামীয় আসামী। সে ধোয়াইর এলাকার আব্দুল জলিলের ছেলে।
পুলিশ সূত্র ও মামলার বিবরণে জানা গেছে, দলীয় কোন্দলের কারণে ও স্থানীয় ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ নিয়ে ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সামসুউদ্দিন মেম্বার ও ইউনিয়ন বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব নাসির উদ্দিনদের সাথে চরম বিরোধ চলে আসছিলো। সেই বিরোধের জের ধরেই ওই গ্রুপটি পরিকল্পিতভাবে হারুন মাষ্টারকে গুলি করার পর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এরপর তারা লাশ ধোয়াইর জাবেদ আলীর মোড়ে পদ্মা নদীর পারে ফেলে রাখে। কিছু দিন পূর্বে সামসুউদ্দিন গ্রুপের সাথে হারুন মাষ্টারের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সেই ঘটনার জের ধরেই তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন বাদী।
মামলার এজাহারে সামসুউদ্দিন মেম্বারকে প্রধান আসামী করে ৭ জনকে এজাহার নামীয় এবং ১০/১৫ জনকে অজ্ঞাতনামা দেখানো হয়েছে। এজাহার নামীয় আসামী ফারুক হোসেন কে গ্রেপ্তারের বিষয়টি দোহার থানার পরিদর্শক তদন্ত মো. নুরুন্নবী নিশ্চিত করেছেন।
মামলার বাদী আব্দুল মান্নান বলেন, তাঁর ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দেয়া হোক। তিনি প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!