সংবাদ শিরোনাম :
মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা
শারদীয় দুর্গাপূজায় মুন্সীগঞ্জ বাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মুক্তার হোসেন

শারদীয় দুর্গাপূজায় মুন্সীগঞ্জ বাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মুক্তার হোসেন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নসহ সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মুক্তার হোসেন।

তিনি পঞ্চসার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং পঞ্চসার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আসন্ন পঞ্চসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবেও তিনি স্থানীয় মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।

শুভেচ্ছা বার্তায় মুক্তার হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও আনন্দ বয়ে আনুক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে উৎসব উদ্‌যাপন করবেন—এটাই তাঁর প্রত্যাশা।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ অটুট থাকুক। শারদীয় দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে। পাশাপাশি পূজার আনন্দ যেন সবার মাঝে ঐক্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে।

মুক্তার হোসেন পঞ্চসার ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে শারদীয় দুর্গাপূজা সবার জন্য আনন্দময়, নিরাপদ ও উৎসবমুখর হোক—এ প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!