সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
শারদীয় দূর্গাউৎসবে সনাতন ১৯৯৮- ২০০০ গ্রুপের বন্ধুদের উপহার বিতরণ

শারদীয় দূর্গাউৎসবে সনাতন ১৯৯৮- ২০০০ গ্রুপের বন্ধুদের উপহার বিতরণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মানুষ মানুষের জন্য এই মহান উক্তিটির বাস্তবতা উপলব্ধি করে সমাজে পিছিয়ে পরা,অসহায় সনাতনধর্মী মানুষের সাথে শ্বারদীয় দূর্গাউৎসবের আনন্দ ভাগাভাগী করার অংশ হিসাবে সারা দেশে চলছে সনাতন ১৯৯৮- ২০০০ গ্রুপের বন্ধদের উপহার বস্ত্র বিতরন কর্মসূচি।

গত কয়েকদিনে প্রায় ৫০০ জন মানুষের মাঝে এই উপহার পৌছে দেওয়া হয়। মুন্সীগঞ্জ, ফেনী, লক্ষীপুর ও নোয়াখালী সহ কক্সবাজার , টাঙ্গাইল, নাটোর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, দাউদকান্দি, কুমিল্লা, ঢাকা সিটি, দোহার ও মানিকগঞ্জে।

সাম্প্রতিক বন্যার সময় গ্রুপের পক্ষ থেকে সাধ্যমত ত্রান পৌঁছে দেওয়া হয়েছে গ্রুপটির পক্ষ থেকে।

সনাতন ৯৮-০০ গ্রুপ একটি সামাজিক সংগঠন , যারা সারা বাংলাদেশে ১৯৯৮ সালে এস.এস.সি এবং ২০০০ সালে এইচ.এস.সি পাস করেছেন । সামাজিক সেবা মুলক কাজ করাই সনাতন ৯৮-০০ গ্রুপের লক্ষ্য।

বিভিন্ন পেশা এবং বিভিন্ন দেশে অবস্থা করলেও এই গ্রুপের ১২০০+ সদস্য সামাজিক ভাবে বিভিন্ন কাজ করে যাচ্ছে সমাজের উন্নায়নের জন্য।

উক্ত বস্ত্র বিতরন কার্যক্রমটি বন্ধুদের অনুদানে পরিচালিত হয়। সব বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রুপটির প্রতিষ্ঠাতা ও এডমিন পলাশ সরকার।

এই কার্যক্রমে অংশগ্রহণ করেন এডমিন কানন, আশিষ, শুভাষ, সাগর, গৌরাঙ্গ, জয় সহ গ্রুপের নিবেদিত প্রান রাজকুমার, সুদেব, নায়ায়ন, সবিতা, রুনু দেবী, তাপশি, রিন্টু, দেবাশীষ,বিশ্নু জিৎ, চম্পা, বর্নালী, অঞ্জন, বিশ্বজিৎ সাহা, গৌতম, মিলন, শিমুল সাহা, বিমল, ডালিম, রাজন,, রিদয়, বাসুদেব, রাজিব রয়, তুষার বনিক সহ গ্রুপের সকল বন্ধুরা৷

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!