মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জের লৌহজং থানা পরিদর্শন করলেন আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।
সোমবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে থানার তদন্ত ওসি মনিরুজ্জামান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের নিয়ে থানার সেবা কার্যক্রম ও বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন তিনি।
এর আগে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থানায় হাজির হলে প্রথমে তাকে ফুলেল শুভেচ্ছা জানান থানার কর্মরত পুলিশ সদস্যরা।
পরে বিচারক থানায় আসা সাধারণ মানুষের সেবা সেবামূলক কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে থানার কর্মকর্তাদের কর্ম দক্ষতা বৃদ্ধির দিকনির্দেশনা মূলক মতবিনিময় সহ থানার বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন, আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস ও মো.আশীকুর রহমানসহ থানার অন্যান্য পুলিশের সদস্যরা। বিয়ষটি নিশ্চিত করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. আবু হানিফ।