সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
লৌহজংয়ে “ভূমিকথা” পুস্তিকার কুইজ প্রতিযোগিতা, ক্যারিয়ার গঠন বিষয়ক সেমিনার ও পুরস্কার বিতরণ

লৌহজংয়ে “ভূমিকথা” পুস্তিকার কুইজ প্রতিযোগিতা, ক্যারিয়ার গঠন বিষয়ক সেমিনার ও পুরস্কার বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে “ভূমিকথা” পুস্তিকার উপর কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেয়েদের ক্যারিয়ার গঠন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷ 

 বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে এ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়৷ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত৷ 

উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ৷

সমাপনী বক্তব্য রাখেন ইউএনও মো. নেছার উদ্দিন৷ স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র চন্দ্র দাস, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও এই বিদ্যালয়ের প্রীতি শিক্ষার্থী রাবেয়া পারভেজ, ন্যাশনাল মেডিকেল হাসপাতালের ডক্টর ও এই বিদ্যালয়ের প্রীতি শিক্ষার্থী ফাতেমা তুল জহুরা৷

দলীয় কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে হলদিয়া সরকারি বহুমুখী উচ্চবিদ্যালয় ও রানারআপ হয় লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়৷

উপজেলায় মোট ১৪ টি উচ্চ বিদ্যালয় ও ৬ টা মাদ্রাসা অংশ গ্রহণ করে৷ এতে ৮ টি মৌখিক ও ১২টি লেখিত কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে৷ প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও প্রাইজবন্ড উপহার তুলে দেন৷ ##

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!