সংবাদ শিরোনাম :
ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭ মুন্সীগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইল প্রশাসন মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৩১ সদস্য গ্রেপ্তার, ৩ হায়েস গাড়ি আটক টঙ্গিবাড়ীর জলাশয়ে ফিরছে মাছ, অবমুক্ত হলো পোনা ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ শ্রীনগরে ডিবির অভিযানে হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার শেষ মুহূর্তে স্থগিত মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠান চরকেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম মিজি আর নেই
লৌহজংয়ের ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৩ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত

লৌহজংয়ের ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৩ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৩ বছর পূর্তি উৎসব উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকাল ৮টায় কনকসার বাজার থেকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিনব্যাপী এ অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। বিশেষ অতিথি ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন। সঞ্চালনা করেন মুনির মোর্শেদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হারুন অর রশিদ, ১২৩ বছর পূর্তি উদযাপন কমিটির সভাপতি। মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাব রুবেল ঢালী, প্রধান শিক্ষক জনাব হোসেন খসরু, প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, এবং সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল আল মাসুদ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!