বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া এলাকার ১৫ বছর বয়সী মহিব উল্লাহ (মাহি) নিখোঁজ হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ লাকসাম থেকে ঢাকার উদ্দেশ্যে ‘তিশা বাসে’ রওনা হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ মহিব উল্লাহর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকেই তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ মহিব উল্লাহর ঠিকানা গ্রাম/এলাকা: নাথেরপেটুয়া, থানা: মনোহরগঞ্জ, জেলা: কুমিল্লা।
কোনো সহৃদয় ব্যক্তি মহিব উল্লাহর সন্ধান পেয়ে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
📱 ০১৩৩৬০২৯৯৮৮