সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
রাজগঞ্জ মোবারকপুর সর্বজনীন মহাশ্মশানে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞনুষ্ঠান আগামী বৃহস্পতিবার শুরু

রাজগঞ্জ মোবারকপুর সর্বজনীন মহাশ্মশানে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞনুষ্ঠান আগামী বৃহস্পতিবার শুরু

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)ঃ

প্রতি বছরের ন্যায় এবছরেও দেশমাতৃকা ও ব্শ্বিজননীর সকল সন্তানের শান্তি ও কল্যান কামনায় যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মোবারকপুর সর্বজনীন মহাশ্মশানে ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ২২তম বার্ষিক অনুষ্ঠান আগামী বাংলা ৫ই ফাল্গুন (ইং ১৮ই ফেব্রুয়ারি) মঙ্গলবার রাত্রিতে শ্রী শ্রী কালী পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বাংলা ৬ই ফাল্গুন (ইং ১৯ই ফেব্রুয়ারি) বুধবার সন্ধ্যায় মায়ের গুনো কীর্তন পরিবেশন করবেন শ্রী নারায়ণ চন্দ্র গোস্বামী। বাংলা ৭ই ফাল্গুন (ইং ২৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যায় শুভ লগ্নে শুভ লগ্নে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও ভাগবত অন্তে শুভ গান্ধাধিবাস। শ্রীমদ্ভাগবত ভাগবত গীতা পরিবেশন করবেন শ্রী প্রশান্ত আত্মা বসু।

বাংলা ০৮- ৯ই ফাল্গুন (২১-২২ই ফেব্রুয়ারি) শুক্র-শনিবার পর্যন্ত ১৬ প্রহর ব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযঞ্জানুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হবে। বাংলা ১০ই ফাল্গুন (ইং ২৩শে ফেব্রুয়ারি) রবিবার সকালে পদাবলী কীর্তন ও মধ্যাহ্নে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণ করা হবে। পদাবলী কীর্তন পরিবেশন করবেন শ্রী সুবোধ মোহন দাস। মহানাম যজ্ঞ অনুষ্ঠানে শ্রীশ্রী মহানাম পরিবেশন করবেন গণেশ পাগল সম্প্রদায়-মাদারীপুর, জয় বিমলক সম্প্রদায়-নেত্রকোনা, প্রেমানন্দ সম্প্রদায়-খুলনা, বিশ্ব মন্দির সম্প্রদায়-খুলনা, মাষ্টার- বিধান সরদার, ঢাকা মাষ্টার- টিটু বনিক (১ম দিন), ভক্ত নরোত্তম সম্প্রদায়-বাগেরহাট মাষ্টার-উত্তম চক্রবর্তী (২য় দিন), পিতা পুত্র সম্প্রদায়-যশোর মাষ্টার- দেবাশীষ সরকার (১ম দিন), গোবিন্দ সম্প্রদায়-যশোর, মাষ্টার- ভক্তী মুকুল রমানন্দ দাস। অনুষ্ঠানে মহাপ্রভুর ভোগ প্রসাদ দিতে ইচ্ছুক ভক্তবৃন্দ, নাম ও গোত্রসহ ৩০১ টাকা জমা দিয়ে রশিদ গ্রহণ করতে পারবেন। ভক্তবৃন্দের যে কোন দান সাদরে গ্রহন করা করা হবে। সার্বিক পরিচালনায় রামপুর রাজবাড়ী, কমলপুর, চালুয়াহাটি, ইচানী, গৌরীপুর, কোমরপোল, রন্তেশ্বরপুর, খালিয়া, সিংহের খাজুরা, রাজগঞ্জ, লক্ষনপুর, ঝাঁপা, রামনাথপুর, নেংগুড়াহাট, হানুয়ার, হরিশপুর, রসুলপুর ও মোবারকপুর সহ রাজগঞ্জ মোবারকপুর সর্বজনীন মহাশ্মশান ও দেবঙ্গনের সেবক বৃন্দ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!