সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জ-৩ আসন প্রার্থী প্রত্যাহারের দাবীতে তৃণমূল নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ-৩ আসন প্রার্থী প্রত্যাহারের দাবীতে তৃণমূল নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি,মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ-৩ আসন (সদর-গজারিয়া) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত মনোনয়ন প্রত্যাহার ও মো. মহিউদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। 

রবিবার (৭ ডিসেম্বর) সকালে সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে সদর উপজেলা, গজারিয়া উপজেলা, মুন্সীগঞ্জ পৌরসভা ও মীরকাদিম পৌরসভা বিএনপি’র তৃনমুল নেতাকর্মীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

এ সময় তৃণমূলের প্রায় ৭৪ জন ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থেকে তারা দাবী করেন মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় নমিনেশন পূর্ণবিবেচনা করার জন্য। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, এ কে এম ইরাদত মানু, শহীদুল ইসলাম কমিশনার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শফিক, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, মীরকাদিম পৌর বিএনপির সভাপতি আলাহজ্ব জসিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুল, সাবেক ভিপি শাহীন মিয়া সহ দুই উপজেলা ও দুই পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল জানান, সদর ও গজারিয়া উপজেলা বিএনপির তৃণমূল নেতৃবৃন্দের সাক্ষরে প্রার্থী প্রত্যাহার করে মো. মহিউদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবী জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে একটি লিখিত আবেদন করা হয়েছে। তিনি আরও জানান, সেখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাকে প্রত্যাহার করে মহিউদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবি করা হয়েছে। 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!