সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জ ৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লব কারাগারে

মুন্সীগঞ্জ ৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লব কারাগারে

 

আনিছুররহমান(রলিন) মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে আজ সোমবার দুপুর ১২ টা ৪০ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আনা হয়। তাকে বহনকারী প্রিজন ভ্যান পৌঁছানোর আগেই জেলা কারাগার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর কঠোর অবস্থান নেয়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলায় আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) তাকে মুন্সীগঞ্জ আদালতে তোলা হবে।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘর্ষে ৩ জন নিহত হন। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলাসহ একাধিক মামলায় আসামী করা হয়েছে ফয়সাল বিপ্লবকে।

এর আগে, বিএনপির ২০২৩ সালের ২৮ অক্টোবরের ঢাকার মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গত ২২ জুন রাতে রাজধানীর মনিপুরীপাড়া থেকে গ্রেফতার করা হয়। পরে ২৩ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।

বতর্মানে ফয়সাল বিপ্লব মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন এবং আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র।
বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও আলোচনা জোরালো হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!