সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জ-২ আসনে কে. এম. বিল্লালের বিশাল মোটর শোডাউন অনুষ্ঠিত ।

মুন্সীগঞ্জ-২ আসনে কে. এম. বিল্লালের বিশাল মোটর শোডাউন অনুষ্ঠিত ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

আজ আজ (০৫ ডিসেম্বর ২০২৫) সকাল ৯ ঘটিকার সময় মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টঙ্গীবাড়ী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী কে. এম. বিল্লাল হোসাইনের উদ্যোগে মাওয়া বাজার থেকে টঙ্গীবাড়ী যশলং পর্যন্ত বিশাল মোটর শোডাউন অনুষ্ঠিত হয়েছে। 

এতে স্থানীয় উপজেলা ও ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মী মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন নিয়ে অংশগ্রহণ করেন। শোডাউনটি মাওয়া (কালিখোলা মাঠ) থেকে শুরু হয়ে লৌহজং ও টংগীবাড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কামারখাড়া বাজার হয়ে প্রার্থীর নিজ বাড়িতে যশলং ইউনিয়নের (বাঘিয়া বাজার) গিয়ে সমাপ্ত হয়।

শোডাউন শেষে সংসদ সদস্য প্রার্থী কে. এম. বিল্লাল হোসাইন অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন “আজকের এই মোটর শোডাউন ও জনসমাগম প্রমাণ করে যে মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টংগীবাড়ি) আসনের মানুষ ইসলামী শক্তিকে ক্ষমতায় দেখতে প্রস্তুত। আপনাদের সহযোগিতায় আমরা বিজয়ী হতে পারলে ভবিষ্যতে শান্তিপ্রিয় মুন্সীগঞ্জ গঠন এবং উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা দায়িত্বশীল ও স্থানীয় নেতৃবৃন্দ জানান, এই মোটর শোডাউনের উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় জোরদার করা এবং এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সরাসরি ধারণা লাভ করা। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহা. জসিম উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!