সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জ ১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ইঞ্জিনিয়ার আলহাজ্ব কে এম আতিকুর রহমান ।

মুন্সীগঞ্জ ১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ইঞ্জিনিয়ার আলহাজ্ব কে এম আতিকুর রহমান ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ১ (শ্রীনগর -সিরাজদিখান ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আলহাজ্ব কে এম আতিকুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। 

আজ রবিবার (২১ শে ডিসেম্বর ) বিকেল মুন্সীগঞ্জ ১ আসন (সিরাজদিখান–শ্রীনগর) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আজ আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। 

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিন উদ্দিনের কাছ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ ১ (শ্রীনগর -সিরাজদিখান) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আলহাজ্ব কে এম আতিকুর রহমান মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় মুন্সীগঞ্জ ১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব হানিফ শেখ ,পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সাদিকুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আলহাজ্ব মাকসুদুর রহমান খান  উপস্থিত ছিলেন । 

 

উক্ত সময় আরো উপস্থিত ছিলেন প্রচার সমন্বয়কারী (১) মোঃ শামীম হোসেন, প্রচার সমন্বয়কারী(২ )মোঃ আব্দুল ওয়াহিদ, অর্থ সমন্বয়কারী মোঃ রাজা মিয়া, শ্রীনগর মিডিয়া সমন্বয়কারী হাফেজ হাফিজুর রহমান সহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ এ সময় বলেন, ইনশাআল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ–১ আসনের জনগণ উন্নয়ন, নৈতিকতা ও জনকল্যাণমূলক রাজনীতির পক্ষে তাদের মূল্যবান ভোট প্রদান করবেন। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!