সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জ সদর থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি

মুন্সীগঞ্জ সদর থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি

মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জে সদর থানা পরিদর্শন করলেন আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলের দিকে থানার অফিসার ইনচার্জ এম. সাইফুল আলম সহ পুলিশ কর্মকর্তাদের নিয়ে থানার সেবা কার্যক্রম ও বিভিন্ন সেরেস্তা পরিদর্শন করেন বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী।

এর আগে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থানায় পৌঁছালে প্রথমে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তাকে হাউস অফ গার্ড সালাম জানান থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

পরে বিচারক থানার সাধারণ ডাইরী, প্রাথমিক তথ্য বিবরণী বহি, ক্যাশ একাউন্টস রেজিস্টার, তদন্ত ব্যয় রেজিস্টার, সম্পত্তি রেজিস্টার, গ্রেফতারী পরোয়ানা রেজিস্টার, সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা রেজিস্টার, অস্বাভাবিক মৃত্যু রেজিস্টার, ফৌ.কা.বি. ৫৪ ধারা রেজিস্টার, নন এফআইআর রেজিস্টার, এফ.এম. রেজিস্টার, খতিয়ান রেজিস্টার, তদন্তাধীন রেজিস্টার, সমন রেজিস্টার, অপরাধ পরিসংখ্যান, তুলনামূলক অপরাধ পরিসংখ্যান, নিবেদন ও সাধারণ রেজিস্টার পর্যালোচনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

সাধারণ মানুষের সেবামূলক কার্যক্রম আদালতের সাক্ষীদের সঠিক সময়ে উপস্থাপন করা, ডিজিটাল পদ্ধতিতে সাক্ষী হাজির করা ও সাধারণ মানুষ হয়রানি থেকে রেহাই পাওয়ার বিষয়ে থানার কর্মকর্তাদের নির্দেশনা দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

এ সময় উপস্থিত ছিলেন, আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোসা: রহিমা আক্তার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত শারমিন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান সহ থানার কর্মরত অন্যান্য পুলিশের সদস্যগণ।

বিষয়টি নিশ্চিত করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. আবু হানিফ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!