সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগ সমর্থিত শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ আহত -১০

মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগ সমর্থিত শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ আহত -১০

 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

৫ ই জানুয়ারি (রোববার) বিকাল ৩ টার সময় মুন্সীগঞ্জের সদর উপজেলার মীরকাদিম পৌরসভার মুন্সীগঞ্জ পলিটেকনিক্যাল ইন্সটিটিউটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ সমর্থিত শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাঁধে আর এতে অন্তত ১০ জন আহত হয়েছে।

আহত ছাত্রলীগ সমর্থিত শিক্ষার্থী দুর্জয় (২১), পিতা- সফিকুল হক, গ্রাম- লাঙ্গলজোড়া, জেলা: টাঙ্গাইল, রাকিবুল (২২), পিতা-জাহাঙ্গীর আলম, কাজীপুর, সিরাজগঞ্জ। মেহেদী (১৯), পিতা- আব্দুর রউফ গাজী, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ, তন্ময় (২২), পিতা-নুরুল হক, গ্রাম-বাহাদুরকান্দা, জেলা-নেত্রকোনা, সাধারণ শিক্ষার্থী কামরুজ্জামান রবিন (২২), পিতা-কামাল হোসেন, ভুইয়া, মানিকগঞ্জ, আলামিন ইসলাম রউফ, শিবালয়, মানিকগঞ্জ , রিপন (২১), পিতা-আব্দুল আজিজ, দেবীগঞ্জ, পঞ্চগড়, মুহিত (২১), পিতা-মো: আবুল বাশার, গ্রাম-কালিয়াকৈর, গাজীপুরসহ ১৫ জন আহত হয়।

পরবর্তীতে স্থানীয়রা ও উক্ত পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা আহতদেরকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে গুরুতর আহত আলামিন ইসলাম রউফ (২০),তন্ময় (২২), রিপন (২১), নামক ব্যক্তিদেরকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেলে রেফার্ড করেন চিকিৎসক।
অন্যান্য আহত কিছু সংখ্যক শিক্ষার্থীরা অত্র হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ছাড়া অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!